বিদ্যালয়

পাঁচলা গার্লস হাই মাদ্রাসায় ভর্তি হলে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা নিম্নে বর্ণিত হল

১। ছাত্রী নিবাস।

২। ছাত্রী নিবাসে ভর্তি হলে স্কলারশিপের টাকা দু-গুনের ও বেশী পাওয়া যাবে।

৩। নিবাসে ছাত্রীদের থাকা, খাওয়া, পড়াশুনা, কোচিং ক্লাস সমস্ত ফ্রি-তে পাওয়া যাবে।

৪। স্মার্ট ক্লাসের মাধ্যমে পঠন-পাঠন।

৫। সুসজ্জিত কম্পিউটার ল্যাব বর্তমান এবং ৩৬ টা কম্পিউটারের মাধ্যমে পঠন-পাঠনের সুবিধা।

৬। বিজ্ঞান-ভূগোল এবং অন্যান্য সমস্ত বিষয়ে মডেল এবং টিচিং-এইডস এর মাধ্যমে পঠন-পাঠনের সবরকমের সুযোগ সুবিধা বর্তমান।

৭। লাইব্রেরীতে পড়াশুনা ও বিভিন্ন বিষয়সংক্রান্ত বই পড়ার সুবিধা পাওয়া যাবে।

৮। কন্যাশ্রী সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হয় অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা।

৯। বিভিন্ন ধরনের Indoor Game -এর সুবিধা রয়েছে।

১০। মিড্‌-ডে মিল এবং সরকার দ্বারা প্রাপ্ত ব্যাগ, সাইকেল, ড্রেস, জুতো, বই-খাতা ইত্যাদি যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে।

১১। পঞ্চম শ্রেণির ব্রিজ কোর্স বিষয়ক পঠন পাঠন।

১২। Unicef নির্ধারিত মীনামঞ্চের কাজের মাধ্যমে মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় পরিণত করা হয়েছে। এই মীনামঞ্চের কার্যের মাধ্যমে পাঁচলা গার্লস হাই মাদ্রাসা উন্নত পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয়

পাঁচলা গার্লস হাই মাদ্রাসা শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে দেয়।

আমাদের পথ

শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার প্রাণবন্ত ঠিকানা।

আমাদের পরিচয়

আমাদের ঠিকানা

Address

Chara Panchla, Panchla, Howrah – 711322

Index No.

08-02-02-01-018

Dise Code.

19161212801

Recognized & Aided by Govt. of West Bengal