নিয়মাবলি

নিয়মাবলি ও শৃঙ্খলা

১। প্রত্যেক ছাত্রীকে কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।
২। প্রত্যেক ছাত্রীকে সরকার নির্ধারিত নীল পোষাক পরিধান করে অবশ্যই
মাদ্রাসায় আসতে হবে।
৩।প্রতিদিন ১০-৩০ মিনিটের মধ্যে মাদ্রাসায় উপস্থিত হতে হবে। প্রার্থনায়
যোগদান করা বাধ্যতামূলক।
৪।প্রত্যেক ছাত্রীকে ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
৫।যে কোন কারণে মাদ্রাসায় অনুপস্থিত হলে বা চতুর্থ পিরিয়ডের পর চলে
গেলে অভিভাবকের আবেদন পত্র শ্রেণি শিক্ষিকা মহাশয়ার কাছে জমা
দিতে হবে এবং ছুটির জন্য প্রার্থনা মঞ্জুর করাতে হবে।
৬।অনুমতি ব্যতিত কোন ছাত্রী মাদ্রাসা কম্পাউন্ডের বাইরে যেতে পারবে না।
৭।প্রার্থনায় শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দের উপস্থিত থাকা একান্তভাবে বাঞ্ছনীয়।